অত্র এলাকার নারী শিক্ষার প্রসারের কথা বিবেচনা করে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সৈয়দপুর গ্রামের কিছু মুরুব্বীয়ান ১৯৬৭ সালে সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে বিদ্যালয়টি নবম শ্রেণীতে এবং ১৯৭৩ সালে ১০ শ্রেণীতে উন্নিত হয়। বর্তমানে বিদ্যালয়টির লেখাপড়ার মান বেশ ভালো। এই বিদ্যালয়ে মেয়েদের পড়ানোর জন্য এলাকাবাসীর খুব আগ্রহ রয়েছে এছাড়াও বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।
(শাহীন সুলতানা UNO)
(মোঃ আব্দুর রাজ্জাক)
(মোঃ মাসুদ আলমগীর)
(মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক)